শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোয় ফেন্টানিল ল্যাব ধ্বংসে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের চাপ বাড়ছে

মেক্সিকোয় ফেন্টানিল ল্যাব ধ্বংসে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের চাপ বাড়ছে

favicon
ভোরের আলো ডেস্ক:
মেক্সিকোয় ফেন্টানিল ল্যাব ধ্বংসে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের চাপ বাড়ছে

মেক্সিকোর ভেতরে ফেন্টানিল ল্যাব ধ্বংসের জন্য যৌথ অভিযান পরিচালনার অনুমতি দিতে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ওপর চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।


সূত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চান, বিশেষ অভিযান বাহিনী বা সিআইএর সদস্যসহ মার্কিন বাহিনী মেক্সিকান সেনাদের সঙ্গে মিলিত হয়ে সন্দেহভাজন ফেন্টানিল ল্যাবে অভিযান পরিচালনা করুক।


গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, মাদক কার্টেলগুলো মেক্সিকোতে সক্রিয় এবং তাদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন। এটি মাদক কার্টেলের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের হুমকির ধারাবাহিক বক্তব্যগুলোর অংশ।


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এ সপ্তাহে জানিয়েছেন, নিরাপত্তা ও মাদক পাচারের বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার পরও তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করেছেন। তিনি আগেও ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।


সূত্রের তথ্য অনুযায়ী, ৩ জানুয়ারি ওয়াশিংটনের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের পর মেক্সিকোর কাছে মার্কিন বাহিনী ব্যবহার করার অনুরোধ নতুনভাবে জানানো হয়েছে।