বিপিএলের ম্যাচ বাতিল হওয়ায় মেট্রো রেলের অতিরিক্ত ট্রিপ স্থগিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রো রেলের ৪টি অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা থাকলেও, আজ বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় এই ট্রিপগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানিয়েছেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে বিপিএলের ম্যাচ চলাকালীন ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি প্রতিদিন ৪টি অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল।
তবে আজকের ম্যাচ বাতিল হওয়ায় এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।