শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইন বদলাচ্ছে ইসি

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইন বদলাচ্ছে ইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইন বদলাচ্ছে ইসি

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন-কান্ট্রি পোস্টাল ব্যালটে শুধুমাত্র চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখা হবে।


শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ক্ষেত্রে নকশা পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।


আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে বিদেশে ব্যবহৃত ব্যালটের মতো সব প্রতীক থাকবে না। বরং শুধু চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীর নাম ও সংশ্লিষ্ট প্রতীক অন্তর্ভুক্ত করা হবে।


ইসি সূত্র জানায়, শুক্রবার রাতে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত ডিজাইন বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতিও শিগগিরই শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।