শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্র ইরানের দিকে পাঠাচ্ছে বিশাল নৌবহর, তবে সংঘাত এড়িয়ে যেতে চায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের দিকে পাঠাচ্ছে বিশাল নৌবহর, তবে সংঘাত এড়িয়ে যেতে চায়: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:

যুক্তরাষ্ট্র ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দেশটির দিকে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একই সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো সংঘাত এড়াতে চায়।

বৃহস্পতিবার দাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় ধরনের নৌ-সামরিক উপস্থিতি গড়ে তুলছে। অনেক জাহাজ সেদিকে যাচ্ছে—যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, সে জন্য। এখন দেখা যাক কী হয়।”

তিনি আরও জানান, ওয়াশিংটন তেহরানের ওপর কঠোর নজর রাখছে এবং বললেন, “ইরানের দিকে আমাদের একটি বড় শক্তি এগোচ্ছে। আমি চাই না, কিছু ঘটে।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ারসহ ইউএসএস আব্রাহাম লিংকন নামের বিমানবাহী রণতরী। প্রয়োজনে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প জোর দিয়ে বলেন, “এই সেনা মোতায়েনের মানে সামরিক সংঘর্ষ অনিবার্য নয়। আমাদের একটি নৌবহর আছে। একটি বিশাল শক্তি ওই দিকে যাচ্ছে।”