আজ পবিত্র শবে বরাত, বুধবার সরকারি ছুটি
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত বা পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত ও মুক্তির রাত হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ।
এই মহিমান্বিত রাতে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে মশগুল থাকেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যৎ জীবনের শান্তি, কল্যাণ ও সফলতা কামনা করেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতে পাপমোচনের সুযোগ থাকে এবং মানুষের আগামী বছরের হায়াত, রিজিক ও আমলের ফয়সালা নির্ধারিত হয়। শবে বরাত উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা ইবাদত-বন্দেগি, মিলাদ মাহফিল, নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে সময় কাটান। অনেকেই মৃত স্বজনদের কবর জিয়ারত করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।