শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশ“ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি”: ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

“ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি”: ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

favicon
ভোরের আলো ডেস্ক:
“ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি”: ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আমরা ইসলাম হৃদয়ে ধারণ করি, বিক্রি করে খাই না। ইসলামের মূল শিক্ষা হলো মানবতার শিক্ষা। মানুষের পাশে থাকতে হবে, সেবা করতে হবে, কেউকে ক্ষতি বা অত্যাচার করা যাবে না।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন। তিনি আরও বলেন, “আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে সর্বদা পাশে থাকব। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সবসময় সবার জন্য কাজ করেছেন। আমি তার পথ অনুসরণ করব।”

সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।