শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশজামালপুরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

জামালপুরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
জামালপুরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত মো. নাঈম (২০) দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে অস্ত্রসহ আটক করা হয়। পুলিশের ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাঈমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় চাপাতি, ৪টি মোবাইল ফোন ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।


সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানিয়েছেন, যুবককে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।