রমজান উপলক্ষে অফিস সময় নির্ধারণ: সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
আসন্ন রমজান মাস উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজ নিজ প্রয়োজন অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি।