বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়সারাদেশে শুষ্ক আবহাওয়া, নদী অববাহিকায় কুয়াশার সম্ভাবনা

সারাদেশে শুষ্ক আবহাওয়া, নদী অববাহিকায় কুয়াশার সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
সারাদেশে শুষ্ক আবহাওয়া, নদী অববাহিকায় কুয়াশার সম্ভাবনা

সারাদেশে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি ভোরের দিকে দেশের নদী অববাহিকা অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার ও রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।