শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশনিরাপদ ভোট পরিবেশ নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি

নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পঞ্চগড় উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রাখার পাশাপাশি সারাদেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।


বিজিবি মহাপরিচালক আরও বলেন, দায়িত্ব পালনের আগে সদস্যদের বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব, আচরণবিধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।


এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে।