বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বগ্রিনল্যান্ড ইস্যুতে নতুন কূটনৈতিক বার্তা: কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন কূটনৈতিক বার্তা: কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন কূটনৈতিক বার্তা: কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

গ্রিনল্যান্ডকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটির সঙ্গে সংহতি প্রকাশ করে কনস্যুলেট স্থাপন করেছে কানাডা ও ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন মন্তব্য ও আগ্রহের প্রেক্ষাপটেই এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে আনুষ্ঠানিকভাবে কানাডার নতুন কনস্যুলেট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যানিতা আনান্দ। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে কানাডিয়ান কোস্ট গার্ডের একটি জাহাজও ছিল।


উদ্বোধনী অনুষ্ঠানে অ্যানিতা আনান্দ বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদার এবং সহযোগিতা বৃদ্ধির প্রতীক হিসেবেই এই কনস্যুলেট প্রতিষ্ঠা করা হয়েছে।


একই দিনে ফ্রান্সও গ্রিনল্যান্ডে নিজেদের কনস্যুলেট চালু করে। বিশ্লেষকদের মতে, ন্যাটো মিত্রদের এই পদক্ষেপ গ্রিনল্যান্ডের প্রতি তাদের রাজনৈতিক ও কৌশলগত সমর্থনের স্পষ্ট বার্তা দেয়। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার যুক্তিতে গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে একাধিকবার মন্তব্য করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে, যদিও পরে সম্ভাব্য কোনো চুক্তির ইঙ্গিতও দেওয়া হয়েছিল।


সূত্র: রয়টার্স।