শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়াতে পারে—জেনেভা একাডেমির সতর্কবার্তা

গাজায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়াতে পারে—জেনেভা একাডেমির সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়াতে পারে—জেনেভা একাডেমির সতর্কবার্তা

গাজা উপত্যকায় চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার বিষয়ক জেনেভা একাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন সতর্ক করে বলেছেন, সেখানে নিহতের প্রকৃত সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে।


আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জেনেভা একাডেমির ‘ওয়ার ওয়াচ’ প্রতিবেদনে গত ১৮ মাসে বিশ্বজুড়ে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাত বিশ্লেষণ করা হয়েছে, যেখানে গাজার পরিস্থিতিকে বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে তুলে ধরা হয়েছে।


ম্যাসলেন বলেন, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার তথ্য বড় ধরনের মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়, যা প্রায় দুই লাখ মানুষের মৃত্যুর সম্ভাবনার দিকে নির্দেশ করে।


তিনি উল্লেখ করেন, বর্তমানে আগের মতো ভারী সামরিক সংঘর্ষ কমে আসা কিছুটা স্বস্তিদায়ক হলেও গাজার মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। পুরো জনগোষ্ঠীই চরম মানবিক সংকটে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


বিশেষ করে আহতদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ম্যাসলেন বলেন, অনেক আহত মানুষ নিরাপদ স্থানে স্থানান্তর কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছেন না। ফলে মানুষ এখনো গাজায় প্রাণ হারাচ্ছে।


তিনি আরও বলেন, গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা বাড়ানো প্রয়োজন। খাদ্য ও পানির পাশাপাশি আশ্রয়, শীত থেকে সুরক্ষা এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।