বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বনিউইয়র্ক–নিউ জার্সি টানেল প্রকল্পে বড় স্বস্তি: আটকে থাকা ১৬ বিলিয়ন ডলার ছাড়ের নির্দেশ মার্কিন আদালতের

নিউইয়র্ক–নিউ জার্সি টানেল প্রকল্পে বড় স্বস্তি: আটকে থাকা ১৬ বিলিয়ন ডলার ছাড়ের নির্দেশ মার্কিন আদালতের

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউইয়র্ক–নিউ জার্সি টানেল প্রকল্পে বড় স্বস্তি: আটকে থাকা ১৬ বিলিয়ন ডলার ছাড়ের নির্দেশ মার্কিন আদালতের

নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যকার গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে নতুন গতি এসেছে। ট্রাম্প প্রশাসনের সময় আটকে রাখা তহবিল থেকে ১৬ বিলিয়ন ডলার ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অর্থসংকটের কারণে সংস্কারকাজ স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ম্যানহাটনের ফেডারেল আদালত বাজেয়াপ্ত অর্থ অবমুক্ত করার পক্ষে রায় দেন। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন প্রকল্পটির জন্য বরাদ্দ ২০৫ মিলিয়ন ডলার আটকে রাখার সিদ্ধান্ত নেয়।


মার্কিন ডিসট্রিক্ট জাজ জিনেট ভার্গাস রায়ে উল্লেখ করেন, প্রকল্পের অর্থ আটকে থাকলে নিউইয়র্ক ও নিউ জার্সি রাজ্য ‘অপূরণীয় ক্ষতির’ মুখে পড়বে।


বর্তমানে শতবর্ষী পুরোনো টানেল দিয়ে প্রতিদিন অন্তত ৪২৫টি ট্রেন চলাচল করে, যা ২ লাখেরও বেশি যাত্রী বহন করে। ২০১২ সালের বিধ্বংসী হারিকেনে টানেলটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত মেরামতের প্রয়োজন হচ্ছে।


‘গেটওয়ে প্রজেক্ট’ নামে পরিচিত এই উদ্যোগের আওতায় পুরোনো পাতাল রেল টানেলের সংস্কারের পাশাপাশি ম্যানহাটন ও নিউ জার্সির মধ্যে সংযোগ বাড়াতে নতুন একটি টানেল নির্মাণ করা হবে।