বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়নির্বাচন কমিশনার সানাউল্লাহ: বিপুল ভোট অংশগ্রহণই প্রমাণ দেশের নাগরিক হিসেবে আমরা বিজয়ী

নির্বাচন কমিশনার সানাউল্লাহ: বিপুল ভোট অংশগ্রহণই প্রমাণ দেশের নাগরিক হিসেবে আমরা বিজয়ী

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন কমিশনার সানাউল্লাহ: বিপুল ভোট অংশগ্রহণই প্রমাণ দেশের নাগরিক হিসেবে আমরা বিজয়ী

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে যে আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।


আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনীতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল—নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এজন্য আমরা শতভাগ চেষ্টা করেছি। দেশের মানুষ এই বিশাল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে আমরা চূড়ান্তভাবে বিজয়ী।”


নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন এই দায়িত্বকে শুধু একটি নির্বাচন আয়োজন হিসেবে নয়, বরং একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছে। “যে সব শঙ্কা ছিল, ভোটের এই বন্যার মাধ্যমে তা সমস্ত ভেসে গেছে। আশা করি, এই নির্বাচন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের জন্য আদর্শ হয়ে থাকবে।”


ফল প্রকাশনার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।