বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি চলাকালে গাজার উত্তরাঞ্চল ও খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।


বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলা রোববার সকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে পরিচালিত হয়। গাজার সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, উত্তরাঞ্চলে একটি তাঁবুতে হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আর খান ইউনিসে দক্ষিণাঞ্চলের আরেকটি হামলায় নিহত হয়েছেন ৫ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।


গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেছেন, ইসরায়েল বাস্তুচ্যুতদের বিরুদ্ধে নতুনভাবে গণহত্যা চালাচ্ছে।


অন্যদিকে, আইডিএফ বলছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গাজায় নিয়ন্ত্রণাধীন এলাকার একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার সময় কয়েকজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন।


উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে ১,২০০-এর বেশি মানুষ নিহত হন। এর পর গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে ৭২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।


যুদ্ধবিরতির প্রাথমিক চার মাসে ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


সূত্র: বিবিসি, রয়টার্স