বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়তারেক রহমানের শপথে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা

তারেক রহমানের শপথে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের শপথে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে তিনি শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিত্ব করবেন।


ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব এলিয়াস মঙ্গলবার সকালে কলম্বো বিমানবন্দরে উপস্থিত থেকে মন্ত্রীকে বিদায় জানান।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


বিশ্লেষকদের মতে, শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।