পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আনুষ্ঠানিক বিদায়, ‘পুরনো জীবনে ফিরে লেখালেখি করব
দায়িত্বের মেয়াদ শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
এ সময় পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। বিদায় বেলায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দায়িত্ব শেষ করে তিনি আবার পুরনো জীবনে ফিরে যাবেন এবং লেখালেখিতে সময় দেবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এ সূত্রে গণমাধ্যমের সঙ্গে আবারও যোগাযোগ হতে পারে।
বিদায় উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি সৌজন্য বৈঠকে অংশ নেন তিনি। পারস্পরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হয়। পরে সহকর্মীদের সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলেন বিদায়ী উপদেষ্টা।