বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সফল নেতৃত্ব কামনা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।


শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গঠনের স্বার্থের ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে।


দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং এতে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম সরবরাহের কথাও উল্লেখ করেন তিনি।



মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতিও পূর্ণ আস্থা প্রকাশ করেন ট্রাম্প।