শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশরায়েরবাজারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

রায়েরবাজারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
রায়েরবাজারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ ভর্তি করা হয়েছে।


রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় পৌনে ৪টার দিকে রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে জিহাদ স্টোর সংলগ্ন জাহানারা ভিলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন শেখ নেমান, তার স্ত্রী পিংকি আক্তার, ছেলে সানাফ শেখ মাইয়ান এবং শ্যালক রিয়াদ হাসান অপু। পরিবারের সদস্যদের ভাষ্য, সেহরির জন্য রাতে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে জমে থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।


ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগের রায়েরবাজার এলাকা থেকে শিশুসহ চারজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। শেখ নেমান ৭০ শতাংশ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, ছেলে ৩৫ শতাংশ এবং রিয়াদ হাসান অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।