বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: প্রাথমিকভাবে ১৪ উপজেলায় কার্যক্রম

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: প্রাথমিকভাবে ১৪ উপজেলায় কার্যক্রম

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: প্রাথমিকভাবে ১৪ উপজেলায় কার্যক্রম

সরকার আগামী ১০ মার্চ থেকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে যাচ্ছে। আপাতত ১৪ উপজেলায় প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, নির্বাচনে জয়লাভের পর অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে মূলত হতদরিদ্র পরিবারদের সুবিধা দেওয়া হবে। তবে জানা গেছে, এই সুবিধার আওতার বাইরে থাকবে ৬ শ্রেণির মানুষ। উল্লেখ্য, মন্ত্রিসভা গত ১৯ ফেব্রুয়ারি ঈদের আগেই কার্ড বিতরণের জন্য কমিটি গঠন করেছে।