বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা, আহত ৪

ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা, আহত ৪

favicon
ভোরের আলো ডেস্ক:
ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা, আহত ৪

ওমানের মাসান্দাম উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে এ হামলা চালানো হয় বলে দেশটির সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, ‘স্কাইলাইট’ নামের জাহাজটিতে হামলার সময় চারজন ক্রু সদস্য আহত হন। পরে বাকি ২০ জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলার সময় জাহাজটিতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকা উড়ছিল।

সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানায়, উদ্ধার অভিযানে ওমানের নৌবাহিনী ও সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যেই ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।