বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বমার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিতের প্রস্তাবে আজ ভোট

মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিতের প্রস্তাবে আজ ভোট

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিতের প্রস্তাবে আজ ভোট

মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে উত্থাপিত প্রস্তাবের ওপর আজ বুধবার (৪ মার্চ) ভোটাভুটি অনুষ্ঠিত হবে মার্কিন সিনেটে। প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণে আসতে পারে।

স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা জোরদার হয়েছে যে, তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন বড় সামরিক অভিযান চালানো আইনসঙ্গত কিনা—তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দেশটির অনেক আইন প্রণেতা প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ সমর্থন করছেন না।

এদিকে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে ইসরায়েলকে সন্তুষ্ট করতেই বেশি সক্রিয় ভূমিকা রাখছেন।