মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বকুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাংক ও একটি ভবনে আগুন ধরে যায়।

কুয়েত সরকার জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেগুলো ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই পাল্টা হামলা শুরু করে ইরান। এর জেরে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।