বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

এর আগে সরকারের পক্ষ থেকে ঈদের ছুটি ঘোষণার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানায়। এরপরই নোয়াব এ সিদ্ধান্ত গ্রহণ করে।