বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রতিবাদে স্পেন ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রতিবাদে স্পেন ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রতিবাদে স্পেন ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার বিরোধিতা করার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার স্পেন ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করেছে।

গত সেপ্টেম্বর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর স্পেন ইসরায়েলের জন্য তার বন্দর ও আকাশসীমা ব্যবহার করে অস্ত্র বহনকারী বিমান ও জাহাজ চলাচল নিষিদ্ধ করে। এ পদক্ষেপকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে সমালোচনা করেন।

স্পেনের সরকারি গেজেটে মঙ্গলবার প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। আপাতত তেল আবিবে স্পেনের দূতাবাস একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে পরিচালিত হবে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে অবনতির দিকে যায়। গত মে মাসে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিলে ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়।

মার্চের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী সা’আর স্পেনের বিরুদ্ধে অভিযোগ করেন, যুদ্ধের বিরোধিতা করে তারা ‘স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়েছে’।