মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ উড়োজাহাজের উদ্যোগ

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ উড়োজাহাজের উদ্যোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ উড়োজাহাজের উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উড়োজাহাজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। গতকাল রবিবার (১৫ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস মানামা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের সমন্বয়ে Gulf Air পরিচালিত একটি বিশেষ উড়োজাহাজ (দাম্মাম–ঢাকা) চালুর পরিকল্পনা করা হয়েছে। এই উড়োজাহাজে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পাবেন।


দেশে ফিরতে ইচ্ছুকদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে আসন বরাদ্দ সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


জানানো হয়েছে, সম্ভাব্য যাত্রার তারিখ ২০ মার্চ বা এর কাছাকাছি সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।

এই বিশেষ উড়োজাহাজের যাত্রীরা ২৩ কেজি ওজনের একটি লাগেজ এবং একটি হাতব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসার ব্যবস্থাও একই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।


টিকিট নিশ্চিত হলে গালফ এয়ার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে বলে জানানো হয়েছে।


দূতাবাস আরও জানিয়েছে, আগ্রহী বাংলাদেশিদের সোমবার সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।