বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়ঈদে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঈদে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২০ মার্চ) র‌্যাব ফোর্সেসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঈদ উপলক্ষে সারা দেশে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, সিসিটিভি মনিটরিং এবং ভেহিক্যাল স্ক্যানারের মাধ্যমে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ থাকে।

যাত্রী হয়রানি রোধে টিকিটে কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।