বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশরায়পুরায় মাদকের প্রতিবাদ করায় ইমামসহ পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

রায়পুরায় মাদকের প্রতিবাদ করায় ইমামসহ পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

favicon
ভোরের আলো ডেস্ক:
রায়পুরায় মাদকের প্রতিবাদ করায় ইমামসহ পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

রায়পুরা উপজেলায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের এক ইমামসহ তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সেরাজনগর (নয়াচর) এলাকায় উদয়ন কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সেরাজনগরের নয়ারবাড়ি মসজিদের ইমাম নাহিদ হোসেন (১৭), তার বাবা জাকির হোসেন (৬০) ও ভাই জাহিদ হোসেন (২৫)।

আহত নাহিদের বোন জাকিয়া সুলতানা জানান, তার বাবার দুই চাচাতো ভাই মানিক ও করিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের ক্রেতা হিসেবে একই এলাকার সিয়াম, প্রান্ত ও মুন্নাসহ স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করেন তিনি।

বিষয়টি জানার পর ইমাম নাহিদ ও স্থানীয় যুবকরা মিলে মাদকবিরোধী প্রতিবাদ গড়ে তোলেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা হামলার পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের সড়কে হাঁটার সময় সিয়াম, প্রান্ত ও মুন্নার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পিস্তল, দা, ছুরি ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।