বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বসৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২ সেনা

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২ সেনা

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২ সেনা

সৌদি আরব-এর প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।


শুক্রবার (২৯ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।


সূত্র জানায়, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে এ ধরনের হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।


সূত্র: আল-জাজিরা