বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।


শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা-এর ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে।


নিহতরা হলেন সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার শিশু সন্তান নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই গার্মেন্টস শ্রমিক ছিলেন।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, একটি বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রেললাইনের পাশে বসে ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি ট্রেন আসলে তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।


স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহাদাত হোসেন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সবাই দরিদ্র পরিবারের সদস্য ছিলেন।