বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশকসবায় সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার শাড়ি ও জিরা জব্দ

কসবায় সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার শাড়ি ও জিরা জব্দ

favicon
ভোরের আলো ডেস্ক:
কসবায় সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার শাড়ি ও জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৮ মার্চ) সকালে সুলতানপুর-৬০ বিজিবির কাজিয়াতলী ক্যাম্পের টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০৩১/এম এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি পিকআপ ভর্তি মালামাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৬৬টি উন্নতমানের ভারতীয় শাড়ি এবং ৬৩০ কেজি জিরা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।