বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশনড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত

নড়াইল-এ ট্রাকে তেল দিতে না পারাকে কেন্দ্র করে এক পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৩) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্যা। কিন্তু পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার জেরে পরে ট্রাক চালক সুজাত মোল্যা পেছন থেকে ট্রাক দিয়ে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন। গুরুতর আহত জিহাদ মোল্যাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।