অভয়নগরে ইয়াবাসহ আটক মাদক কারবারির এক বছরের কারাদণ্ড
যশোরের অভয়নগরে ইয়াবাসহ আটক আক্তার আলী মোল্যা (৪০) নামে এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের ইটভাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তার আলী মোল্যাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক সাজা ও অর্থদণ্ড প্রদান করে।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।