জামালপুরে স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলাম–কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সুজানা আক্তার–এর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আমিনুল ইসলামের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো।
২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুক দাবি করে মারধর করা হয় সুজানাকে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় এবং আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন।