বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশসিংড়ায় অবৈধ তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও জেলের আদেশ

সিংড়ায় অবৈধ তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও জেলের আদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
সিংড়ায় অবৈধ তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও জেলের আদেশ

সিংড়া উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেলে শেরকোল বাজারে অভিযান চালিয়ে ‘আশা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়।

বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এই দণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত জ্বালানি তেল বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি।