বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশউপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।