বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এম এ খালেক

ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এম এ খালেক

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এম এ খালেক

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মদের স্বাক্ষর রয়েছে।

অধ্যাপক এম এ খালেক বর্তমানে ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সোনাগাজীর বক্তার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদ থেকে অবসর নিয়েছেন।

বর্তমানে তিনি জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বও পালন করছেন।

ফেনী সদর উপজেলার লস্করহাট ইউনিয়নের বাসিন্দা এম এ খালেক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে অতীত সরকারের সময়ে তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছিলেন।