যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধ: প্রস্তুত থাকার দাবি ইরানের সংসদ সদস্যের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির এক সংসদ সদস্য। এ তথ্য জানিয়েছে ইরানের একটি আন্তর্জাতিক গণমাধ্যম।
সংসদ সদস্য আহমদ বখশায়েশ আরদেস্তানি বলেন, ইরানের স্থলবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং যেকোনো স্থলযুদ্ধ মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি, বাহিনীটি বর্তমানে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।