ইরান সংকট ঘিরে চীন–পাকিস্তানের যৌথ ৫ দফা শান্তি উদ্যোগ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথভাবে ৫ দফা উদ্যোগ ঘোষণা করেছে China ও Pakistan। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী Wang Yi এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar–এর বৈঠকের পর এ ঘোষণা আসে।
যৌথ বিবৃতিতে দুই দেশ নিম্নলিখিত পাঁচটি দফা তুলে ধরে—
১. বেসামরিক নাগরিক ও অ-সামরিক স্থাপনার ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. সংঘাত নিরসনে দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং পরিস্থিতি যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩. Iran ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে সহায়তার আশ্বাস দিয়েছে দুই দেশ।