আড়াইহাজারে থানা হেফাজত থেকে আসামি পলায়ন, এসআই প্রত্যাহার
থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম–কে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আসামি পলায়নের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
জানা যায়, গত ৩০ মার্চ আসামি ইসমাইল–কে উপজেলার দুবাই প্লাজার সামনে থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে এসআই অজিত কুমারের মাধ্যমে তাকে সেকেন্ড অফিসার জহিরুল ইসলামের কক্ষে বসানো হলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
ঘটনাটি পরদিন সকালে জানাজানি হয়। তবে অভিযান চালিয়ে ৩১ মার্চ রাতে উপজেলার চর উচিৎপুরা বাজার এলাকা থেকে পালিয়ে যাওয়া ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।