বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমজাতীয়এলপিজির নতুন দাম আজ ঘোষণা, বাড়বে না কমবে: দৃষ্টিতে বাজার

এলপিজির নতুন দাম আজ ঘোষণা, বাড়বে না কমবে: দৃষ্টিতে বাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
এলপিজির নতুন দাম আজ ঘোষণা, বাড়বে না কমবে: দৃষ্টিতে বাজার

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর নতুন দাম আজ ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে।

এর আগে গত ২ মার্চ মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল।

নতুন মূল্য ঘোষণার অপেক্ষায় রয়েছে ভোক্তা ও ব্যবসায়ীরা—দাম বাড়বে না কমবে, তা নির্ধারণ করবে বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দর।