বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশমতলবে ‘লেংটার মেলা’ বন্ধ ঘোষণা, মাদক ও অনিয়মের অভিযোগ

মতলবে ‘লেংটার মেলা’ বন্ধ ঘোষণা, মাদক ও অনিয়মের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
মতলবে ‘লেংটার মেলা’ বন্ধ ঘোষণা, মাদক ও অনিয়মের অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা–এর বদরপুর এলাকায় অনুষ্ঠিত ‘লেংটার মেলা’ শুরু হওয়ার দুই দিনের মাথায় বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়াই মঙ্গলবার (৩১ মার্চ) ১০৭তম এই মেলা শুরু করা হয়। মেলায় মাদক কেনাবেচা, সেবন এবং অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, এই মেলার কারণে এলাকার যুবক ও কিশোররা বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশের অবনতি ঘটছে।

তথ্য অনুযায়ী, বদরপুর এলাকায় সোলায়মান লেংটা নামে এক ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা ১৩২৫ সাল থেকে এ মেলার প্রচলন হয়। প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে ‘লেংটার মেলা’ নামে পরিচিত এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।

এ বছর মেলায় বিপুল মানুষের সমাগম ঘটে। প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে মেলার কার্যক্রম চলছিল। অভিযোগ রয়েছে, মেলায় বিপুলসংখ্যক গাঁজার দোকান ও অশ্লীল নৃত্যের আসর বসানো হয় এবং প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি ও সেবন চলছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।