বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমজাতীয়রাত ৮টার মধ্যে দোকান–শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

রাত ৮টার মধ্যে দোকান–শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:

দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি–এর সঙ্গে যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ সারা দেশের সব ধরনের দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।

তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি সেবার দোকানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।