মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বহোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

favicon
ভোরের আলো ডেস্ক:
হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউস-এর নিকটবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইউএস সিক্রেট সার্ভিস

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোববার ভোররাতে সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন ব্যক্তি এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, হোয়াইট হাউসের উত্তর পাশে অবস্থিত লাফায়েট পার্ক সংলগ্ন এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মধ্যরাতের কিছু পরেই গুলির শব্দ শোনা যায়।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, তারা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ-এর সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন ব্যক্তি ও একটি সম্ভাব্য গাড়ির খোঁজে অভিযান চালাচ্ছে।

ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।