বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়গণবিরোধী বিলের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

গণবিরোধী বিলের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

favicon
ভোরের আলো ডেস্ক:
গণবিরোধী বিলের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনেও ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তারা অধিবেশন ত্যাগ করে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে একাধিক বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণেই তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

এদিন সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ হুবহু পাস করা হয়। পাশাপাশি কিছু অধ্যাদেশ বাতিল করে নতুন বিলও অনুমোদন দেওয়া হয়।

বিরোধী দলের অভিযোগ, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কিত বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিলসহ বেশ কয়েকটি আইনের বিভিন্ন ধারায় তাদের আপত্তি রয়েছে।