বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ এ তথ্য জানান।

তিনি বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারপ্রধান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। খুব শিগগিরই প্রধানমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং এবার ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা হবে না বলে আশা করা হচ্ছে।