মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়ডিজেলচালিত বাসেই বাড়বে ভাড়া, গ্যাসচালিত পরিবহনে নয়: পরিবহনমন্ত্রী

ডিজেলচালিত বাসেই বাড়বে ভাড়া, গ্যাসচালিত পরিবহনে নয়: পরিবহনমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিজেলচালিত বাসেই বাড়বে ভাড়া, গ্যাসচালিত পরিবহনে নয়: পরিবহনমন্ত্রী

সড়ক, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কেবল ডিজেলচালিত বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। গ্যাসচালিত পরিবহন কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নিতে পারবে না, নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে যদি তেলের দাম কমে, তাহলে কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমিয়ে আনা হবে।

তিনি স্পষ্ট করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপের কারণে তেলের দাম বাড়ানো হয়নি। বরং পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।