মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক, শিক্ষক পরিচয়ের কোল টমাস

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক, শিক্ষক পরিচয়ের কোল টমাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক, শিক্ষক পরিচয়ের কোল টমাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক।

পুলিশের তথ্য অনুযায়ী, তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল হিলটন হোটেল-এর একজন অতিথি হিসেবে সেখানে অবস্থান করছিলেন তিনি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাম্পকে লক্ষ্য করেই তিনি আগে থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।