বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা, যশোরে প্রধানমন্ত্রীর ঘোষণা

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা, যশোরে প্রধানমন্ত্রীর ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা, যশোরে প্রধানমন্ত্রীর ঘোষণা

নারীদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার সুবিধার্থে এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে জিয়াউর রহমান-এর নামফলকের পাশেই উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

এছাড়া দেশের মায়েদের সহায়তায় ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি কর্মসূচি হবে জনগণের কল্যাণে। ইতোমধ্যে কৃষি খাতে সহায়তার অংশ হিসেবে কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২ থেকে ৪ মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধানে কাজ করছে সরকার।