বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়ঈদুল আজহায় টানা ছুটি, সরকারি চাকরিজীবীদের মিলতে পারে ১০ দিনের অবকাশ

ঈদুল আজহায় টানা ছুটি, সরকারি চাকরিজীবীদের মিলতে পারে ১০ দিনের অবকাশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল আজহায় টানা ছুটি, সরকারি চাকরিজীবীদের মিলতে পারে ১০ দিনের অবকাশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

ঈদের আগেই ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায়, ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রয়োজনে শনিবার অফিস খোলা রেখে ছুটি সমন্বয় করা হতে পারে।


সরকারি চাকরিজীবীরা যদি ঈদের ছুটি শুরুর আগে ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে মোট ছুটি দাঁড়াবে ১০ দিনে।

সে ক্ষেত্রে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ভোগ করা সম্ভব হবে।